অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম, সালাম দেয়ার পর ম্যাম বসতে বললেন, ধন্যবাদ জানিয়ে বসলাম।
ম্যামঃ নাম কি তোমার?
আমিঃ বললাম।
ম্যামঃ কোথায় পড়াশোনা করেছো?
আমিঃ বললাম।
ম্যামঃ এমএসসি করেছো?
আমিঃ করছি ম্যাম ।
ম্যামঃ কোথায় করছো?
আমিঃ বললাম।
টেকনিক্যাল ম্যামঃ বিএসসি ফাইনাল ইয়ার এর প্রোজেক্ট কি করেছো?
আমিঃ বললাম।
টেকনিক্যাল ম্যামঃ সেখানে কি কি কাজ করেছো?
আমিঃ সংক্ষেপে ব্যাখ্যা করলাম।
টেকনিক্যাল ম্যামঃ তাহলে পাইথন পারো?
আমিঃ খুব এক্সপার্ট না কিন্তু মোটামুটি পারি।
টেকনিক্যাল ম্যামঃ আর কি কি ল্যাঙ্গুয়েজ এর কাজ করেছো?
আমিঃ বললাম।
টেকনিক্যাল ম্যামঃ কথাও জব করেছো? কোন ফার্ম/ কোম্পানি?
আমিঃ না ম্যাম। সরকারি চাকরির জন্য আগে চেষ্টা করছি তাই হুট করে কোথাও ঢুকে যাই নাই।
টেকনিক্যাল ম্যামঃ বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ ভাবে একটা নেটওয়ার্ক এর আন্ডারে আনতে দিলে তুমি কিভাবে কাজটা করবে?
আমিঃ Topology সিলেক্ট করার কথা বললাম প্রথমে।
টেকনিক্যাল ম্যামঃ কোনটা নিবে? কেন নিবে?
আমিঃ বললাম।
টেকনিক্যাল ম্যামঃ এটার advantage and disadvantage বল। disadvantage কিভাবে overcome করবে?
আমিঃ বললাম।
টেকনিক্যাল ম্যামঃ তার পরে আর কি কি করবে?
আমিঃ স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করলাম। switch/router/IP addressing নিয়ে মাঝখানে বেশ কয়েকবার ছোট ছোট information জানতে চাইলেন। (কিছু জিনিষ আরও বলা উছিত ছিল ম্যাম hints দিলেন)
টেকনিক্যাল ম্যামঃ আচ্ছা আর বলতে হবে না।
ম্যামঃ ঠিক আসে তুমি তাহলে এখন আসো।
আমিঃ ধন্যবাদ জানিয়ে সালাম দিয়ে বের হয়ে আসলাম।
আলহামদুলিল্লাহ। সবাই খুবই আন্তরিক ছিলেন।