Domain Name System (DNS) এমন একটি ডিস্ট্রিবিউটেড হায়ারারকিক্যাল সিস্টেম, যার সাহায্য ছাড়া বর্তমান ইন্টারনেট কল্পনাও করা যায়না। ইন্টারনেট মূলতঃ বিশ্বব্যাপী একে অপরের সাথে সংযুক্ত একটি কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থাপনা সিস্টেম, যেখানে ডিভাইস সমূহের মধ্যে সংযোগ স্থাপন এবং যোগাযোগ এর জন্যে আইপি এড্রেস নামক এক প্রকার এড্রেস ব্যবহার করা হয়। ইন্টারনেট-এ সকল ধরনের ডাটা আদান প্রদান এই আইপি- এড্রেস এর মাধ্যমে হয়ে থাকে। কিন্তু একজন সাধারণ ব্যবহারকারীর নিকট ইন্টারনেট ব্যবহারের জন্য আইপি-এড্রেস মনেরাখা একটি দুরহ ব্যাপার। এ জন্য ইন্টারনেট কমোনিউকেশন সহজলভ্য করতে এমন একটি প্রযুক্তি ডেভেলপ করা হয় যার নাম হলো Domain Name System (DNS)। এর দারা কমিউনিকেশন এর সময় বিভিন্ন ধরনের নাম ব্যবহার করা হয় যা DNS সার্ভার এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আইপি-এড্রেস এ পরিবর্তিত হয়ে ক্লায়েন্ট এবং সার্ভার এর মধ্যে যোগাযোগ সম্পন্ন করে।
এখানে ব্যবহৃত নামকে ডোমেইন নেইম (Domain Name) বলা হয়ে থাকে, আর একটি Domain Name System (DNS) দুই ধরনের কাজ করে থাকে, ডোমেইন নেইম (Domain Name) কে পরিবর্তন করে আইপি-এড্রেস দিয়ে থাকে যাকে ফরওয়ার্ড রিজলভ এবং আইপি-এড্রেস এর পরিবর্তে ডোমেইন নেইম (Domain Name) দিয়ে থাকে যাকে রিভার্স রিজলভ বলা হয়ে থাকে।
DNS কম্পোনেন্টঃ
১। DNS Resolver: এটি ক্লায়েন্ট এর হয়ে কাজ করে। যখন ক্লায়েন্ট একটি ডোমেইন এর নির্দিষ্ট সার্ভিসের জন্য তার DNS সার্ভার কে রিকোয়েস্ট পাঠায় DNS Resolver তখন আইপি-এড্রেস এর জন্য নেম সার্ভার (NS) এর নিকট DNS রিকোয়েস্ট কুয়েরী পাঠায়। আমরা ইন্টারনেট ব্যবহারের জন্য এই কম্পোনেন্টটি বেশী ব্যাবহার করে থাকি।
২। Name Servers (NS): একটি ডোমেইন এর Information যে সার্ভার এ store করা থাকে তাকে ওই ডোমেইন এর Name Server বলা হয়। একটি ডোমেইন এর যাবতীয় Information তার Name Serverএ store করা থাকে।
৩। Resource Records (RR): Name Serverএ store করা একটি ডোমেইন প্রত্যেকটি সার্ভিস (web, mail, smtp etc.) এর Information কেই Resource Records (RR) বলে।
লেখকঃ Md Mahedi Hasan, Network Engineer (ICT Cell), University of Dhaka.