FAQ’Sshape

SN# Notice
1

সরকারি আইটি কিংবা নন-আইটি জবে সিজিপিএ ২.৫ এর উপরে থাকলেই যথেষ্ট। তবে সিজিপিএ কম থাকলে অনেক সময় ভাইভাতে প্রশ্ন করে সিজিপিএ কম থাকার কারণ কি।

2

বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকার্স সিলেকশন কমিটি সংশ্লিষ্ট যেকোনো পদে আবেদনের জন্য একটি সিভি আইডি দিয়েই আবেদন করতে হবে। হোক সেটা জেনারেল কিংবা আইটি পদ।
সতর্কতা:
নতুন করে আবার সিভি আইডি তৈরী করতে যাবেন না। তথ্যের ডুপ্লিকেট হলে আইডি ব্লক হলে আপনি আর আবেদনই করতে পারবেন না।

3

না। ব্যাংকের পরীক্ষায় ল্যাব এক্সাম হয় না। তবে খুব কম বারেই শুধুমাত্র রুপালী ব্যাংকের এক্সামে লিখিত পরীক্ষা শেষে ভিন্ন তারিখে ল্যাব এক্সাম হয়েছে। যেমনঃ রুপালী ব্যাংকের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পরীক্ষায় ল্যাব এক্সাম হয়েছে।

4

সত্যায়িত করার প্রয়োজন আছে কিংবা নেই এবং কি কি কাগজপত্র দরকার তা ভাইভা নোটিশে থাকবে। সত্যায়িত করার প্রয়োজন হলে যেগুলো দরকারঃ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয়তা/নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র।

5

যদি একের অধিক দিন ভাইভা শিডিউল থাকে তবে উপযুক্ত কারণের ভিত্তিতে তা পরিবর্তন করা যায়। যেমনঃ মাস্টার্সের পরীক্ষার তারিখ এবং ভাইভা তারিখ ও সময় একই।

6

না। জাতীয়তা বা নাগরিক সনদপত্র সর্বোচ্চ ৬ মাসের পর্যন্ত হলে ভাইভা বোর্ড কাউন্ট করে। অনেক ক্ষেত্রে সর্বোচ্চ ১ বছরের হলেও তা কাউন্ট করে। তাই অহেতুক বিরাম্বনা এড়াতে সর্বোচ্চ ৬ মাসের সনদপত্র সংরক্ষণ করা উচিত।

7

এটা সঠিক বলা যায় না। কর্তৃপক্ষ এটি Quantity অথবা Quality এর উপর নির্ভর করে পরীক্ষার্থী বাছাই করে। Quantity হলে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী অথবা Quality হলে একটি নির্দিষ্ট মার্ক হিসেব করে পরীক্ষার্থী বাছাই করে থাকে।

8

যদি উত্তর সঠিক মনে হয় বা ঐ বিষয়ে ধারণা ক্লিয়ার থাকে তাহলে বলতে পারেন। ঐ বিষয়ে একেবারেই জানা না থাকলে পুরোপুরি বানিয়ে বলা ঠিক না। এতে আপনার প্রতি নেগেটিভ ভাব চলে আসতে পারে।

9

বাধ্যতামূলক না। শুধু শার্ট ও প্যান্ট অথবা শার্ট, প্যান্ট ও টাই পড়লেও হবে।

10

বাধ্যতামূলক না। তবে কোট না পড়লেও শুধু টাই পড়তে পারবেন।

11

না। পরীক্ষাভেদে এক্সাম টেকারের ভিন্নতা রয়েছে।

12

বাধ্যতামূলক না। তবে ভাইভার ক্ষেত্রে অবশ্যই কালার প্রিন্টেড নিয়ে যেতে হবে। এ বিষয়টি এডমিট কার্ডেই লেখা থাকবে।

13

এটা সঠিক বলা যায় না। তবে অধিকাংশ ক্ষেত্রেই MCQ এর মার্ক শুধুমাত্র পাস/ফেল হিসেবে গণ্য হয়। যোগ হয় না।

14

প্রশ্ন কিংবা উত্তরপত্র এর কোথাও নেগেটিভ মার্ক থাকবে এরকম লেখা না থাকলে ঐ পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই।

15

সকল জব পরীক্ষায় ইংরেজিতে উত্তর লেখা যাবে। তবে BPSC এর ক্ষেত্রে বাংলাতেও লেখা যাবে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ লেখা একই ভাষাতে হয়।