আইটি জব এক্সামের ক্ষেত্রে এমসিকিউ ও রিটেন উভয় বিষয়েই ভালো করতে হয়। শুধুমাত্র এমসিকিউ পড়ে রিটেন পরীক্ষার আগে রিটেন পড়তে গেলে পরীক্ষায় ভালো করা যায়না। আবার রিটেন পড়ে এমসিকিউ চর্চা না করলে প্রিলি পাশ করা যায়না। অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে প্রথমেই প্রিলি পাশ করতে হবে। তাহলে কিভাবে প্রিলি পড়া উচিত?
বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি জব এক্সামের বেশ কিছু প্যাটার্ন পাওয়া যায়। কয়েকটি প্যাটার্ন যেমনঃ
(১) প্রিলি > রিটেন > ভাইবা (প্রতি ধাপে পাশ করতে হবে)
(২) প্রিলি + রিটেন > ভাইবা
(৩) রিটেন > ভাইবা (প্রিলি নেই)
আইটি কোর সাবজেক্টগুলো থেকেই প্রিলি ও রিটেনে বেশি প্রশ্ন আসে। সামান্য কিছু প্রশ্ন এদিক ওদিক হয়। তবে সবকিছুই যে আপনাকে পারতে হবে এমন নয়। পরীক্ষায় আসা সবকিছু অনেক ক্ষেত্রেই আপনার জানা থাকলেও উত্তর করতে পারা সম্ভব হয়না। তবে যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে “সবার কাছে কমন বা সহজ বা নিজে পারা যায় এমন প্রশ্নের উত্তরে ভুল না করা”। এ বিষয়টা মিস হয়ে গেলে আপনি এক্সামে পিছিয়ে পরবেন।
তাহলে কিভাবে সহজে পড়া যায়ঃ
(১) সাবজেক্টের টপিকস গুলো লিস্ট করা,
(২) আইটি জব এক্সামে আসা প্রশ্নগুলো ভালো করে এনালাইসিস করা (কোন অংশ থেকে প্রশ্ন বেশি আসে, কি ধরণের প্রশ্ন আসে ইত্যাদি),
(৩) সিরিয়ালভাবে ঐ টপিকসগুলো পড়া,
(৪) ঐ টপিকস থেকে জব এক্সামে কি কি প্রশ্ন ছিল তা পড়া,
(৫) ঐ টপিকস থেকে কি কি এমসিকিউ থাকতে পারে তার ধারণা নেয়া,
(৬) ঐ টপিকস থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিজের মতো করে আলাদা নোট করা,
(৭) নিজের মতো করে বাসায় বসে টাইম ম্যানেজমেন্ট করে এক্সামের প্র্যাকটিস করা,
(৮) নিজের গ্যাপগুলো কি কি ও কোথায় কোথায় তা খুজে বের করা এবং ঐ গ্যাপগুলো ফিলআপ করা।
একটি উদাহরণ দেয়া যাক। ধরা যাক ডাটাবেজ সাবজেক্ট পড়তে হবে। তাহলে কিভাবে সহজে পড়া যায়ঃ
(১) ডাটাবেজ সাবজেক্ট এর সকল টপিকসগুলোর লিস্ট করা,
(২) ডাটাবেজ থেকে জব এক্সামে আসা প্রশ্নগুলো ভালো করে এনালাইসিস করা,
(৩) ডাটাবেজের টপিকসগুলো সিরিয়ালভাবে পড়া। যেমনঃ ডাটাবেজ কি (key) না পড়ে normalization পড়তে গেলে কিছু বুঝা যাবে না,
(৪) ডাটাবেজ এর টপিকস যেমনঃ SQL থেকে জব এক্সামে কি কি প্রশ্ন ছিল তা পড়া,
(৫) SQL থেকে আর কি কি এমসিকিউ থাকতে পারে তার ধারণা নেয়া,
(৬) SQL থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিজের মতো করে আলাদা নোট করা, যেমনঃ SQL এর Aggregate Functions ৭ টি and Scalar Functions ৭ টি,
(৭) SQL এর উপর বিভিন্ন প্রশ্নের সমাধান করা,
(৮) SQL এর উপর কোথাও কোনো গ্যাপ থাকলে তা পূরণ করা।
সাবজেক্ট ধরা আর দ্রুত পড়া শেষ করা এরকম করা যাবে না। আপনি কম পড়েন তবে তার বেসিক স্ট্রং করে পড়েন। এমনভাবে পড়বেন যেনো ঐ বিষয়গুলো আপনি এক্সামের আগে একবার দেখলেই পারবেন। আর পড়ার ক্ষেত্রে আপনি বিভিন্ন রিসোর্সের সহায়তা নিবেন।
[পুরোটাই আমার ব্যক্তিগত মতামত ও অভিজ্ঞতা। আপনার বা অন্যের সাথে নাও মিলতে পারে। ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক।]
লেখকঃ সাইদুর রহমান সুমন (এডমিন)