image

আইটি জবের জন্য কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে?

#প্রশ্ন: আইটি বিভিন্ন পদ Senior Officer IT, Officer IT, Assistant Programmer, AME, ADA, AM (ICT), AE (CSE) ইত্যাদি এর জন্য কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে, কোন কোন বই গুলো বেশি পডতে হবে, প্রিলি ও লিখিত এর সিলেবাস কি, পরীক্ষার বিষয় কি কি? কোন বই ভালো?

 

গ্যাস + বিদ্যুৎঃ

সাধারনত প্রিলি রিটেন এক সাথে হয়। এক্সাম নিয়ে থাকে বুয়েট। মোট মার্কের ৬০% বা ৪০% রিটেন এবং ৪০% বা ৬০% এমসিকিউ দিয়ে এক্সাম নিয়ে থাকে। এমসিকিউ অংশে বাংলা ইংরেজি, ম্যাথ, জিকে দিয়ে থাকে। বুয়েট এক্সামের কোন সিলেবাস নেই। একাডেমিক কোর সাবজেক্ট গুলো থেকে কোর টপিক্স থেকে প্রশ্ন আসে। ব্যাসিক ক্লিয়ার থাকলে এক্সামে ভালো করা সম্ভব।


কোন বই পড়বেনঃ

একাডেমিক বইয়ের উপরে কিছু নেই। একাডেমিকে পড়া এত গুলো বইয়ের কি কি পড়বেন আর কি কি পড়বেন না এটা জানার জন্য বিগত সাল দেখতে পারেন। এক্ষেত্রে বাজারে অনেক লেখকের অনেক বই পাওয়া যায়। সাধ্যের ভেতরে কিনে সেগুলো দেখতে পারেন। এমসিকিউ জেনারেল অংশ এর জন্য বিগত সাল ফলো করলে ভালো করা যায়।

 

ব্যাংকঃ

ব্যাংক আইটির জব অনেকটা লটারি। এই প্রশ্ন কঠিন এই প্রশ্ন সহজ। বর্তমানে আইটি এক্সাম নিয়ে মহা বিনোদন চলছে। একই সাথে একই দিনে প্রিলি রিটেন নিয়ে থাকে। স্বাগতম, বিনোদনের অংশ হতে চলেছেন মেবি। নিচের ছবিতে প্রিলি রিটেন এর মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে।


কোন বই পড়বেনঃ

একই কথা একাডেমিক বইয়ের উপরে কিছু নেই। একাডেমিক কোর সাবজেক্ট গুলো থেকে কোর টপিক্স এর ব্যাসিক ক্লিয়ার থাকলে এক্সামে ভালো করা সম্ভব। বাজারে ব্যাংক ফোকাস করে অনেক আইটির বই আছে। এমসিকিউ জেনারেল অংশ এবং ফোকাস, ম্যাথ এর জন্য বিগত সাল ফলো করলে ভালো করা যায়।

 

পিএসসিঃ

সহজের ভেতরে কঠিন যদি আপনি জেনারেল প্রিপারেশন নিয়ে থাকেন ভালো মত। জেনারেল অংশ এর সিলেবাস বলতে বিসিএস (বাংলা, ইংরেজি, জিকে)। আইটির জন্য সিলেবাস বিসিএস আইসিটি সিলেবাস। আইটি রিলেটেড পিএসসি এর জব গুলোর সার্কুলারের সাথে সিলেবাস দিয়ে থাকে। দেখলেই বুঝতে পারবেন।


কোন বই পড়বেনঃ

আইটির ক্ষেত্রে বাজারের যেকোন বই ফলো করে বিগত সাল পড়লেই হয়। জেনারেল এর জন্য বিগত সালের পিএসসি রিটেন প্রশ্ন পড়লেই হয়।

 

কোন বই ভালোঃ

"সব বই ই ভালো, কোন বই ই ১০০% পরিপূর্ণ না"। পুরো ৪ বছর ধরে এত গুলো বইকে একটা জবের বইয়ে পাওয়ার চিন্তা রাখা ভূল, আমার মতে। এটা কি আদৌ সম্ভব! এত গুলো বইয়ের মেইন মেইন টপিক্স পরিপূর্ণ ভাবে সাজিয়ে গুছিয়ে একটা মাত্র বইয়ে তুলে ধরা।

বাজারের বই গুলো সাধারনত জবের এক্সামে যে টপিক্স গুলো বেশি আসে সেগুলোর উপরে বেইজ করে বের করেন। সেক্ষেত্রে বিগত প্রশ্নের ধরনের উপরে কিছু সাবজেক্টকে মেইন ফোকাস করে কোর কোর টপিক্স গুলো সাজিয়ে বের করেন। এক্সামে হুট করেই বিগত প্রশ্ন টপিক্স নাইইই ফলো করতে পারেন। এটা বই লেখক জানেনও না।


বই সব ভালো বলতে, কম বেশি সবইই কোথাও থেকে ইনফো নিয়ে সাজিয়ে গুছিয়ে বই করা। এখন কোন বইয়ের কোন টপিক্স আপনার জন্য সহজ বোধগম্য হবে সেটা শুধু আপনিই জানেন। যে যেই বই থেকে টপিক্স বুঝতে পারে, তাঁর কাছে সেই বইই বেস্ট।


১০০% পরিপূর্ণ না কারণ জবের কোন সিলেবাস নেই। আমার মতে সাধ্যের ভেতরে বই কিনে ঘাটাঘাটি করেন।আপনার কাছে বেস্ট বই মানে অন্যের কাছে বেস্ট বই, এমন না। ভালো বই বা বেস্ট বই কোনটা, এটার আন্সার পেতে সহজ হবে যদি আপনি নিজে পড়েন।

[পুরোটা আমার মতামত। আপনার বা অন্যের সাথে নাও মিলতে পারে। ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক।]

 

লেখক: ফিরোজ ইকবাল (এডমিন)