image

DNS কিভাবে কাজ করে?

ধাপ-১: একজন ব্যবহারকারী যখন তার ব্রাউজারে একটি URL (ডোমেইন নেইম) ব্রাউজ করার জন্যে রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট টি উক্ত ডিভাইস (পিসি, ল্যাপটপ, মোবাইল ডিভাইস) এর DNS Resolver এর নিকট আইপি-এড্রেস এর জন্য ফরওয়ার্ড করবে।

ধাপ-২DNS Resolver সার্ভার রিকোয়েস্টটিকে রুট সার্ভার এর নিকট ফরওয়ার্ড করবে। রুট সার্ভার ডোমেইন নেইম টাইপ (.com, .org, .net, .edu, .bd etc.) এর উপর ভিত্তি করে DNS Resolver কে ডোমেইন এর নির্দিষ্ট Top Level Domain Name Server (TLD NS) এর এড্রেসটি জানিয়ে দিবে।

ধাপ-৩DNS Resolver সার্ভার ওই ডোমেইন এর Top Level Domain Name Server (TLD NS) সার্ভার এর সঙ্গে যোগাযোগ করবে এবং ডোমেইনটির ইনফরমেশন চাইবে। Top Level Domain Name Server (TLD NS) সার্ভার ওই ডোমেইন এর নেম সার্ভার (NS) এর এড্রেসটি জানিয়ে দিবে ।

ধাপ-৪: DNS Resolver সার্ভার ওই ডোমেইন এর নির্দিষ্ট সার্ভিস (web, mail, smtp etc.) এর জন্যে ওই ডোমেইন এর নেম সার্ভার (NS) এর সংগে যোগাযোগ করবে। নেম সার্ভার (NS) ওই সার্ভিস এর জন্যে আইপি-এড্রেস (www.google.com IP:172.217.26.206) প্রদান করবে।

ধাপ-৫: এবার DNS Resolver সার্ভার ক্লায়েন্ট কে ওই নির্দিষ্ট সার্ভিস এর আইপি-এড্রেস (www.google.com IP:172.217.26.206) প্রদান করবে। ক্লায়েন্ট উক্ত সার্ভিস এর জন্যে সার্ভিস এর আইপি-এড্রেস (www.google.com IP:172.217.26.206) এ যোগাযোগ করবে। এভাবে DNS Resolving প্রক্রিয়া সম্পন্ন করবে।

লেখকঃ Md Mahedi Hasan, Network Engineer (ICT Cell), University of Dhaka.