image

DNS সার্ভার এর প্রকারভেদ।

কার্যপ্রণালী গত পার্থক্যঃ

১। Authoritative-Only DNS Servers: যে DNS সার্ভার তার ডাটাবেস এ রক্ষিত ডোমেইন এর Information ব্যতীত অন্য কোন ডোমেইন এর রিকোয়েস্ট কুয়েরী Accept করেনা তাকে Authoritative-Only DNS Servers বলা হয়। কোন ডোমেইন এর Name Server ই ওই ডোমেইন এর Authoritative DNS Server আর এটি যদি অন্য কোন ডোমেইন এর রিকোয়েস্ট কুয়েরী Accept না করে তখন এটিকে Authoritative-Only DNS Servers বলা হবে।

২। Caching-Only or Caching DNS Server: DNS Resolver সার্ভার কেই Caching-Only or Caching DNS Server বলা হয়। Caching DNS Server এ কোন ডোমেইন এর Information থাকেনা। এটি DNS রিকোয়েস্ট কুয়েরীর মাধ্যমে Name Server থেকে বিভিন্ন ডোমেইন এর Information কালেক্ট করে ক্লায়েন্ট কে প্রদান করে থাকে। দ্রুত রিকোয়েস্ট resolve এর জন্য Frequent ব্রাউজ করা ডোমেইন গুলোর জন্যে একটি Cache ট্যাবল তৈরি করে নির্দিষ্ট সময় পর্যন্ত তথ্য সংরক্ষণ করে।

৩। Forwarding DNS Server: এটিও Caching-Only or Caching DNS Server মতই কাজ করে, তবে এটি Name Server সমূহের সংগে সরাসরি যোগাযোগ না করে সমস্ত DNS রিকোয়েস্ট গুলোকে একটি নির্দিষ্ট DNS Resolver সার্ভার এ ফরওয়ার্ড করে। এটিও দ্রুত রিকোয়েস্ট resolve এর জন্য Frequent ব্রাউজ করা ডোমেইন গুলোর জন্যে একটি Cache ট্যাবল তৈরি করে নির্দিষ্ট সময় পর্যন্ত তথ্য সংরক্ষণ করে।

৮। Hybrid DNS Server: Caching DNS এবং Authoritative DNS Server একই সার্ভার থেকে পরিচালিত হলে তাকে আমরা Hybrid DNS Server বলছে পাড়ি।


সম্পর্ক–গত পার্থক্যঃ

১। Primary or Master DNS Server: এটি একটি Authoritative DNS Server। একটি ডোমেইন এর Information এর Master ডাটাবেস এই সার্ভার এ সংরক্ষণ করা হয় এবং Resource Records (RR) গুলো এই সার্ভার থেকেই ডাটাবেস এ এন্ট্রি দেয়া হয়ে থাকে।

২। Secondary or Slave Servers: এটিও একটি Authoritative DNS Server। একটি ডোমেইন এর Information এর Replicate (Slave) ডাটাবেস এই সার্ভার এ সংরক্ষণ করা হয়। এই সার্ভার এ কোন Resource Records (RR) এন্ট্রি দেয়া হয়না, Master বা Primary সার্ভার থেকে পুল করে থাকে।

৩। Public vs. Private Servers: ইন্টারনেট এ যে কেউ যে সার্ভার এর ক্লায়েন্ট হতে পারে সেটাই Public Server যেমন 4.2.2.2, 8.8.8.8 বহুল ব্যবহৃত Public DNS Server যেগুলো Public DNS Resolver হিসেবে কাজ করছে। পক্ষান্তরে Private Server হলও যেখানে ক্লায়েন্টদের কে আগে থেকেই ডিফাইন করা থাকে যে, কে কে এই DNS এর ক্লায়েন্ট হতে পাড়বে।

লেখকঃ Md Mahedi Hasan, Network Engineer (ICT Cell), University of Dhaka.