image

কিভাবে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এর সহযোগী সদস্য (AM) হওয়া যায়?

বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকার্স সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের আইটি চাকুরির ভাইভা পরীক্ষায় "স্বীকৃত/নিবন্ধিত কোনো প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য/সহযোগী সদস্য এর সমর্থনে প্রত্যয়নপত্র/সনদপত্র" জমা দিতে হয়। আজকের এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি এই সদস্যপদ নিয়ে প্রত্যয়নপত্র/সনদপত্র নিতে পারবেন।


বাংলাদেশ কম্পিউটার কম্পিউটার সোসাইটির সদস্য/সহযোগী সদস্য হয়ে প্রত্যয়নপত্র/সনদপত্র নেয়া যায়। বিভিন্ন মেয়াদে এই সদস্য পদ নেয়া যায় তবে ন্যূনতম ৩ বছর মেয়াদে। এখন অনলাইনের মাধ্যমেই আবেদন করা যায় ও আবেদনের সর্বোচ্চ ৪/৫ কর্মদিবসের মধ্যে ডিজিটাল কপি পাওয়া যাবে (ফোন আলাপের মাধ্যমে জানা যায়)। ৩ বছর মেয়াদের আবেদন ফি দেখুন নিচের ছবিতে। (Emergency ভাবে নিতে চাইলে অতিরিক্ত ৩০০ টাকা লাগবে এবং আরো দ্রুত পাওয়া যাবে।)


ছবি অনুযায়ী নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেনঃ

(১) প্রথমে এখানে https://www.bcsbd.org.bd/become-a-member গিয়ে eligibility চেক করুন।


(২) পরবর্তী পেইজের ফর্ম থেকে আপনি A1 (Bachelor) এর থেকে মেনু সিলেক্ট করুন ও অন্যান্য মেনু থেকে আপনার যোগ্যতা অনুযায়ী সিলেক্ট করুন ও শেষে Apply Now এ ক্লিক করুন।


(৩) পরের পেইজে সাইনআপ শেষে লগইন করুন।


(৪) আপনার Dashboard এ প্রবেশ করুন। এবার আপনার information (academic, address etc) গুলো পূরণ করে profile সম্পূর্ণ করুন।


(৫) Shortcut Menu থেকে Applied For এ গিয়ে আপনার Applied For ও Membership validity সিলেক্ট করে Next এ যান।


(৬) এবার Pay Now এ ক্লিক করুন।


(৭) এবার টাকা পে করুন।



বিস্তারিত তথ্যের জন্য দেখুনঃ https://www.bcsbd.org.bd/contact-us

Tags: Lab Viva Mcq