#রাজস্বখাতের অবসর পরবর্তী কিছু সুবিধা:
#জিপিএফ(GPF)- General Provident Fund:
শিক্ষানবিশ কালে জিপিএফ কর্তন বাধ্যতামূলক নয় তবে চাইলে কাটাতে পারবেন। একজন চাকুরীজীবি ৫-২৫% পর্যন্ত টাকা জিপিএফ ফান্ডে জমা রাখতে পারবে এবং সম্পূর্ণ টাকা অবসরের সময় ১৩% সুদসহ ফেরত পাবেন।জিপিএফ এ আপনার টাকাই জমা থাকবে এখানে সরকার/প্রতিষ্ঠান আপনাকে কোন টাকা দিবে না।এই টাকা আপনার নিজের জমানো টাকা। নতুন যোগদানকৃত কেউ চাকরি ছেড়ে দিলে এই টাকা চাইলেই প্রতিষ্ঠান আপনাকে দিয়ে দিবে।
#আনুতোষিক গণনা:
যদি কেউ ১৪ বছর চাকরি করে তাহলে সর্বশেষ মুল বেতনের ১ টাকার বিপরীতে পাবে ২৬০ টাকা, যদি কেউ ১৯ বছর চাকরি করে তাহলে ১ টাকার বিপরীতে পাবে ২৪৫ টাকা এবং যদি কেউ ২০ বা তার বেশি বছর চাকরি করে তাহলে ১ টাকার বিপরীতে পাবে ২৩০ টাকা।আমরা যেহেতু চাকরিকাল ২৫ বছর ধরে করেতেছি তাহলে একজন চাকুরীজীবির আনুতোষিক হবে নিন্মরুপ:
#পেনশন:
#সিপিএফ(CPF)-
Contributory Provident Fund. এখানেও আপনি মুল বেতনের নির্দিষ্ট পরিমান টাকা জমা রাখতে পারবেন। আপনি যত টাকা সিপিএফ ফান্ডে জমা রাখবেন প্রতিষ্ঠানও আপনাকে সেই পরিমান টাকা আপনার একাউন্টে জমা দিবে। আপনার এবং প্রতিষ্ঠানের সম্মিলিত টাকা অবসরের সময় একটা নির্দিষ্ট হার সুদে ফেরত পাবেন।আপনার প্রতিষ্ঠানের নীতিমালায় লেখা থাকবে কত পার্সেন্ট CPF জমা করতে হবে।
#আনুতোষিক(গ্রাচুইটি)
এসব প্রতিষ্ঠানে ২৫ বছর চাকরির পর সর্বশেষ মুল বেতনের ২ বা ২.৫ গুন হারে যত বছর চাকরি করেছেন সেটাকে গুন দিয়ে যেই টাকা আসে সেই পরিমাণ টাকা একসাথে পাবেন।কত গুন হারে আনুতোষিক পাবেন এটা আপনার প্রতিষ্ঠানের কর্মচারী প্রবিধানমালাতে উল্লেখ আছে।
#পেনশন:
বেশিরভাগ স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে পেনশন নাই তবে কিছু কিছু প্রতিষ্ঠানে পেনশন আছে যেমন: বিসিআইসি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, বাংলাদেশ ব্যাংক। এই সকল প্রতিষ্ঠান সরকারের পূর্বানুমতি নিয়ে পেনশন চালু করতে পারে। এসব প্রতিষ্ঠানে পেনশন চলমান থাকলে রাজস্বখাতের মত পেনশন পাবেন।
একজন চাকুরীজীবি ২৫ বছর চাকরি করলে সকল সুবিধা প্রাপ্য হয় বিধায় ২৫ বছরকে উদাহারণ হিসেবে দেখানো হয়েছে।
বি:দ্র: ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
মূল লেখকঃ মো: সাদ্দাম হোসেন, সহকারী পরিচালক (ট্যারিফ), বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।