image

Assistant Programmer, Based on 2019 - VIVA (part-1)

সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার পর রেগুলার ইন্ট্রোডাকশন (নাম, পড়াশোনা, বর্তমানে কি করি)। এরপর থেকেঃ

১। কোন পোস্টের জন্যে ভাইভা দিতে আসছো?

২। ব্যাংকগুলার নাম বলো।

৩। Internet এবং Intranet এর মধ্যে পার্থক্য কি? উদাহরণ দাও।

৪। ATM কি? (আমি Automated Teller Machine বলে শেষ করার আগেই বলতেছিলো এটা না, নেটওয়ার্কের টার্মে ATM কি সেটা বলো -> এটা আসলে Asynchronus Transfer Mode এন্সার)

৫। ATM এর লেয়ার গুলা কি কি? এটার স্ট্রাকচার বলো।

৬। Handshaking Protocol কি? কিভাবে কাজ করে?

৭। VPN এর নাম শুনছো? কি এটা?

৮। Rest API সম্পর্কে কি কি জানো?

৯। OSI লেয়ারের প্রতিটা লেয়ারের Data Unit গুলা বলো।

১০। SSL & TLS এর পূর্ণ্নাম বলো। কোন কোন পোর্ট ইউজ করে।

১১। GET & POST মেথডের পার্থক্য কি?

১২। Firewall কি কাজ করে? এটার ডিজাইন টা বলো।

১৩। BACH & BACPs এর পূর্নরুপ বলো।

অতঃপর সালাম দিয়ে বিদায়।

এটা ব্যাংকে তথা সরকারি চাকরিতে আমার প্রথম ভাইভা ছিলো। ৭৫% এর এন্সার দিতে পারছিলাম।